কাপ্তাইয়ে কৃত্রিম সংকট দেখিয়ে এলপিজি সিলিন্ডার উচ্চমূল্যে বিক্রির অভিযোগ

fec-image

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট বিরাজ করছে। কোথাও কোথাও পাওয়া গেলেও উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাজারে চাহিদা থাকলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। গ্যাস সংকটের কারণে পবিত্র রমজান মাসে রান্নার কাজে রোজা পালন করতে গিয়ে অনেক সমস্যায় ভুগছেন স্থানীয়রা।

কাপ্তাই নতুন বাজারের গ্যাস ব্যবসায়ী জয়নাল ও নবী হোসেন জানান, আমরা খুচরা ব্যবসায়ীরা নিজেরাও বিপাকে আছি। ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী এলপিজি সিলিন্ডার পাচ্ছি না। ক্রেতারা আমাদের ওপর ক্ষোভ প্রকাশ করছেন। কিন্তু সরবরাহ না থাকলে আমাদের কিছু করার থাকে না।

অন্যদিকে ক্রেতা হাসান, মুরাদ ও মৌসুমি জানান, কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী গ্যাস সংকট দেখিয়ে উচ্চমূল্যে গ্যাস বিক্রি করছে। রমজানে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানান, ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়া যাচ্ছে না। পরিবহন সংকট ও সরবরাহ ব্যবস্থার অস্থিরতার কারণে নিয়মিত গ্যাস আসছে না। ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলেও কেউ কেউ মনে করছেন।

ভোক্তারা দ্রুত সরবরাহ স্বাভাবিক করা, বাজার মনিটরিং জোরদার করা এবং নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে রমজানে সাধারণ মানুষ হয়রানির শিকার হবেন না—এমনটাই প্রত্যাশা তাদের।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, গ্যাস সিলিন্ডার, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন