কাপ্তাইয়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা

fec-image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট মোখতার আহমদের পক্ষে ভোট চেয়ে অলিতে গলিতে ছুটে চলছে কাপ্তাই জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

গত দুই মাস যাবত কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী তাদের মনোনীত প্রার্থীর পক্ষে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন অলিতে গলিতে এবং দুর্গম এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছে। দলের নেতা কর্মীরা প্রতিদিন বিভিন্ন এলাকায় তাদের প্রার্থী পরিচয় এবং ছবি ও দাঁড়ি পাল্লা দেখিয়ে ভোট চাইছেন।

কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ জানান, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নিয়ন্ত্রণ, ন্যায় বিচার নিশ্চিতে জাতীয় সংসদে ভূমিকা রাখতে দাঁড়ি পাল্লায় ভোট চান।

তিনি আরও জানান, পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠী মধ্যে সম্প্রীতি রক্ষা, সামাজিক নিরাপত্তা মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয়াসহ এলাকার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেয়ার কথা জানান কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবি এম সিরাজুল ইসলাম, মাওলানা আমির হোসাইন, জামাত নেতা শফিকুল ইসলামসহ নেতা-কর্মীরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন