কাপ্তাইয়ে প্রশাসনের ভোট সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সমাবেশ

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধকরণে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায়
কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষক মো.ইসমাইল হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইউসুফ মিয়া। এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) মো রুহুল আমিন।

ই্উএনও সমাবেশে বলেন, ভোটদান একটি সাংবিধানিক ও নাগরিক অধিকার। প্রত্যেক ভোটারের উচিত নির্ভয়ে, নির্বিঘ্নে ও সঠিকভাবে তাঁর ভোটাধিকার প্রয়োগ করা। এবার আমরা নির্ভয়ে ভোট দিতে পারব। সকলে একযোগে ভোট কেন্দ্রে আসার আহবান জানান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম এবং উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো কবির হোসেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন