কাপ্তাইয়ে ভোট সংক্রান্ত সচেতনমূলক বৈঠক


কাপ্তাইয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত আচারবিধির বিষয়ে উন্মুক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে এবং সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ওয়াগ্গা স্কুল মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা সকলে জাতীয় নির্বাচনে ভোট দেয়ার জন্য কেন্দ্রে যাবেন। বৈঠকে ভিডিও চিত্রের মাধ্যমে উৎসহ প্রদান করা হয়।
এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়ান ও ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গা।
এলাকার বিপুল সংখ্যক পাহাড়ি-বাঙালি নারী-পুরুষ বৈঠকে অংশ নিয়ে ভোট সংক্রান্ত নিয়মাবলি ও আচারবিধি সম্পর্কে ধারণা লাভ করেন।

















