কাপ্তাই নিষিদ্ধকালীন সময়  অবৈধভাবে মাছ পাচারকালে সিএনজিসহ আটক

fec-image

রাঙামাটির কাপ্তাই লেকে নিষিদ্ধকালীন সময়  অবৈধভাবে মাছ পাচারকালে মাছসহ অটোরিকশা জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্র।

শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে কাপ্তাই-আসামবস্তী সড়কের কামিলাছড়ি এলাকায় স্থলপথে টহল অভিযান চালিয়ে ৯৫কেজি বিভিন্ন প্রজাতির  মাছ জব্দ করে

বিএফডিসি।  কাপ্তাই বিএফডিসি  উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন জানান

পাচারকৃত  ৬০ কেজি মলা, ২৫ কেজি কালিবাউশ ও ছোট আইড় এবং ১০ কেজি টেংরা-বাচা মাছ রয়েছে। এসব মাছ কাপ্তাই লেক থেকে অবৈধভাবে আহরণ করে বাজারজাত করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় মাছ পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।  জব্দ করা মাছ কাপ্তাই  শিলছড়ি বাজারে প্রকাশ্য নিলামের মাধ্যমে ২০,৪৫০ টাকায় বিক্রি করা হয়েছে।এবং  জব্দকৃর্ত  সিএনজিটি বিএফডিসির হেফাজতে রাখা হয়েছে। তবে অভিযানের সময় সিএনজি চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, কাপ্তাই লেকে মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণ এবং মাছ পাচার রোধে বিএফডিসির অভিযান অব্যাহত থাকবে।সপ্তাহ পূর্বে কাপ্তাই লেকে অভিযান চালিয়ে চারটি নৌকাসহ বিশ হাজার ফুট কারেন্ট জাল ও সুতার জাল জব্দ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন