কাপ্তাই বিএনপি নেতা মুন্না‘র অকাল মৃত্যু


মৃত বাবাকে স্বপ্ন দেখে রাতে এতিম ও ইমামদের নিয়ে মিলাদ পড়ে নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়েন কাপ্তাই বিএনপির নেতা।
শুক্রবার(২৮ ফেব্রুয়রি) নিজ বাসা বিএফআইডিসি বিল্ডিং রাত ১২টা বাজে হঠাৎ বুকে ব্যাথা অনুভাব করলে দ্রুত উপজেলা হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুর বরণ করেন( ইন্নালিল্লাহে….রাজেউন) ।
কাপ্তাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি , সাবেক সাধারণ সম্পাদক , নতুন বাজার বণিক কল্যান সমিতির সাবেক সাধারন সম্পাদক, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক , কাপ্তাই সংগঠনিক জেলা আইডিইবি সদস্য ও সমাজ সেবক মোঃ শামসুল আলম নুর মুন্না(৪৫) পিতা ফয়েজ নুর।
এদিকে উক্ত ব্যাক্তির অকাল মৃত্যুতে এলাকায় বিভিন্ন শোকের ছায়া নেমে আসে। মৃত্যু কালে স্ত্রী ১ ছেলে ১ মেয়ে ,মা-ভাই বোনসহ বহু আত্বীয়স্বাজন রেখে যান।
শনিবার(২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কাপ্তাই নতুনবাজার মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় , বিএনপি, আওয়ামী লীগ, ট্রাক মালিক সমিতি, নতুন বাজার বণিক সমিতি, কাপ্তাই প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।
পরে নিজ বাড়ি চটগ্রাম জেলার, রাউজান উপজেলার মইশকড়ম গ্রামে ২য় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থালেন দাফন করা হয়।

















