কাপ্তাই বিএফআইডিসি মডেল স্কুলে দুর্ধর্ষ চুরি

fec-image

রাঙামাটি কাপ্তাই বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র গভীর রাতে স্কুলের লোহার জানালা ভেঙে সিসি ক্যামেরা, মনিটর,হার্ডডিক্স, রাউটার, তবলা, নতুন স্কুল ভবনের কল সেটিংস,বৈদ্যুতিকতার চুরি করে নিয়ে যায় এবং স্কুলের কোকারিজ জিনিসপত্র সম্পূর্ণ ভেঙ্গে ফেলে চলে যায়।

সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা (ভারপ্রাপ্ত)তিনি জানান সরকারি ভাবে,তিনদিন বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্ত বিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয়।কিন্তু যারা পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিবে আমরা তাদের কোচিং করার জন্য বিদ্যালয় আসি এবং চাবি খুলে দেখি প্রধান শিক্ষকসহ সরকারি শিক্ষকদের কক্ষে কোকারিজ ভাঙ্গাচুর পড়ে আছি। পরে দেখি অন্যান্য জিনিসপত্র নেই। পরে সকল শিক্ষকদের খবর দেই এবং বিদ্যালয় হতে সরকারি মালামাল চুরি বিষয়ে শিক্ষা অফিসারসহ সকলকে বিষয়টি অবগত করি।

সহকারী শিক্ষক ইসলাম হোসেন জানান, আমরা স্কুলে প্রাথমিক পঞ্চম শ্রেণির বৃত্তি শিক্ষার্থীদের কোচিং করতে এসেদেখি স্কুলের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নতুন স্কুল ভবন নির্মাণ ঠিকাদারের লোক নাসিম জানান,কাজ করতে এসে দেখি নতুন ভবনের বাথরুমের কল সেটিংসসহ বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে।

কাপ্তাই ৪ নম্বর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. মজিবুর রহমান জানান, আমি বিষয়টা জেনেছি এবং এ বিষয়ে খোজখবর নিচ্ছি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা জানান, আমরা এ বিষয়ে বিষয়টি কাপ্তাই থানাকে অবগত করেছি। থানার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে বিহিত ব্যবস্থা নিবে বলে জানান। উল্লেখ কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটে চলছে বলে এলাকার সচেতন মহল জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন