কাপ্তাই সুইডেন পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধে


রাঙামাটির কাপ্তাই উপজেলায় সুইডেন পলিটেকনিক ইন্সটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে নেভী ক্যাম্প এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। ছয় দফা দাবিতে ছাত্ররা এ বিক্ষোভ করছে।
শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ওই এলাকা যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন বেড়াতে আসা অসংখ্য পর্যটকসহ স্থানীয়রা।
শিক্ষার্থীরা চারদিক থেকে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে রেখেছে। ওই সড়কে সকল যান চলাচল বন্ধ রয়েছে।
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, রাঙামাটি
Facebook Comment

















