কুতুবদিয়ায় নতুন ইউএনও জামশেদ আলম


কক্সবাজার কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে জামশেদ আলম রানা সোমবার (১৫ ডিসেম্বর) সকালে যোগদান করেছেন। এর আগে তিনি লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাহী অফিসার ছিলেন।
কুতুবদিয়া বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি একটি দ্বীপ, যা কুতুবদিয়া চ্যানেল দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। কক্সবাজার জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব ৭৫ কিলোমিটার। এর উত্তর, পশ্চিম ও দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে কুতুবদিয়া চ্যানেল, চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা, পেকুয়া উপজেলা ও মহেশখালী উপজেলা।
১৯১৭ সালে মহেশখালী থানা থেকে পৃথক করে কুতুবদিয়া থানা গঠিত হয় এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে। এ উপজেলায় ৬টি ইউনিয়ন রয়েছে।
ইউনিয়নসমূহ হলো- উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং, লেমশীখালী, কৈয়ারবিল, বড়ঘোপ ও আলী আকবর ডেইল।

















