কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু


কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে সামিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে দক্ষিণ ধুরুং পুর্ব আলী ফকির ডেইল গ্রামে পানি ডুবির ঘটনাটি ঘটেছে।
শিশুর পিতা ধুরুং বাজারের মাছ ব্যবসায়ি এনামুল হক জানান, তার মেয়ে সামিয়া (৬ )দক্ষিণ ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার স্কুলে না গিয়ে বাড়ির পাশে খেলা করছিল দুপুরের দিকে। এরপর থেকে তাকে পেয়ে বিভিন্ন স্থানে খোঁজার পর বিকাল ৫টার দিকে পাশের পুকুরে তল্লাশী করতে পানির নীচে পাওয়া যায়।
দ্রুত শিশুটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডা. বিপ্লব কান্তি রুদ্র শিশুটি মৃত বলে জানান।
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

















