কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু


কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে দক্ষিণ ধুরুং মানিক্যার পাড়ায় পানি ডুবির ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বুধবার বিকাল ৪টার দিকে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের শিশু কন্যা জান্নাতুল আদন (২) সবার অজান্তে পাশের পুকুরে তলীয়ে যায়।
ঘণ্টাব্যাপি তালাশের পর শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডা. জয়নাব বেগম শিশুটি মৃত বলে জানান।
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

















