কুতুব‌দিয়ায় বিপ্লব ও সংহ‌তি দিবসের র‌্যা‌লি

fec-image

ঐ‌তিহা‌সিক ৭ ন‌ভেম্বর জাতীয় সিপাহী বিপ্লব ও সংহ‌তি দিবস উপল‌ক্ষে‌ কুতুব‌দিয়া বিএন‌পি সমা‌বেশ ও র‌্যালী ক‌রে‌ছে ।

শুক্রবার (৭ ন‌ভেম্বর) বিকাল ৪টার দি‌কে উপ‌জেলার বি‌ভিন্ন ইউ‌নিয়ন থে‌কে বিএন‌পি ও সহযোগী সংগঠ‌নের নেতা-কর্মীরা মি‌ছিল নি‌য়ে বড়ঘোপ ডাকবাং‌লো চত্ব‌রে সং‌ক্ষি‌প্ত সমা‌বে‌শে যোগ দেয়। পরে জেলা বিএন‌পির সহসভাপ‌তি সা‌বেক সাংসদ এ‌টিএম নুরুল বশর চৌধুরীর নেতৃ‌ত্বে এক‌টি বিশাল র‌্যা‌লি সদ‌রের বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষি‌ণ ক‌রে।

এসময় জেলা বিএন‌পির যুগ্নসাধারণ সম্পাদক এম. মোবা‌রেক হোসাইন, উপ‌জেলা বিএন‌পির আহবায়ক ছৈয়দ আহমদ চৌধুরী, সদস‌্য স‌চিব এম,এ ছালাম কুতুবীসহ বিএন‌পি ও সহ‌যোগী সংগঠ‌নের সি‌নিয়র‌ নেতৃবৃন্দ প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন