কুতুবদিয়া হাসপাতালে ফের দুই শিফট ল্যাব চালু

fec-image

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন পর রোগ নির্ণয়ে ল্যাবরেটরী বিভাগ দুই শিফ্ট চালু হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) থেকে এই সেবা শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়। বেসরকারি সংস্থার সহযোগিতায় মোট ৫ জন টেকনোলজিষ্ট থাকা অবস্থায় দ্বীপের স্বাস্থ্য সেবায় ল্যাব দুই শিফ্ট চালু ছিল। গত বছর নভেম্বর থেকে এনজিওগুলো তাদের প্রজেক্ট সীমিত করায় জনবল কমিয়ে দেয়।

সরকারি নিয়োগপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) একই সাথে বদলী হলে কুতুবদিয়া হাসপাতালে রোগ নির্ণয়ে বাধাগ্রস্থ হয়ে পরে।উন্নত দামি যন্ত্রপাতি থাকলেও প্রয়োজনীয় রিয়্যাজেন্ট-কীট সরবরাহ না থাকায় খুঁিড়য়ে চলে ল্যাব বিভাগ।

হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (বিএসসি ল্যাব) আল মামুন বলেন, স্বাস্থ্য বিভাগের সহয্গোী হিসেবে বেসরকারি সংস্থার দু‘জন মেডিকেল টেকনোলজিস্ট দেয়া হয়েছে। একই সাথে রোগ নির্ণয়ে প্রয়োজনীয় রিয়্যাজেন্ট সরবরাহ করা হয়েছে। সকাল ৯টা থেকে দুই শিফ্ট এ সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজনীয় পরীক্ষা করা যাবে। একই সাথে অনকলে ২৪ ঘন্টা রক্ত সঞ্চালন বিভাগও খোলা থাকবে।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: রেজাউল হাসান বলেন, মেডিকেল টেকনোলজিস্ট স্বল্পতায় বেশ কিছু দিন ল্যাবের দুই শিফ্ট কার্যক্রম বন্ধ ছিল। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনীয় সেবা দিতে বেসরকারি সংস্থার সহায়তায় হাসপাতালের ল্যাব বিভাগ শনিবার থেকে দুই শিফ্ট চালু করা হয়েছে। জরুরি বিভাগ, বর্হিবিভাগ ও অন্ত:বিভাগের রোগীদের প্রয়োজনীয় টেস্ট উল্লেখিত সময়ে করা যাবে। এছাড়া ২৪ ঘন্টা সার্ভিস রয়েছে রক্ত সঞ্চালনের।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন