কেন্দ্র ছেড়ে যাবেন না, কর্মীদের জরুরি বার্তা মমতার


ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে ‘জরুরি বার্তা’ দিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে মমতা ভিডিওটি পোস্ট করেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার মধ্যে ‘জরুরি বার্তা’ দিলেন তিনি।
‘জরুরি বার্তায়’ মমতা তাঁর দলের প্রার্থীদের, এজেন্টদের ভোট গণনাকেন্দ্র ছেড়ে না যেতে অনুরোধ করেন। তিনি তাঁর বার্তায় বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করেন।
মমতা বলেন, তৃণমূল যে আসনগুলোতে এগিয়ে আছে, সেগুলো বলা হচ্ছে না। পুরোপুরি মিথ্যা খবর খাওয়ানো হচ্ছে।
ঘটনাপ্রবাহ: জরুরি বার্তা, পশ্চিমবঙ্গ, ভোট
Facebook Comment
















