খাগড়াছড়িতে ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ’এর সাংগঠনিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত

fec-image

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপস্থিতিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় খাগড়াছড়ি জেলা শাখার কার্যক্রমের নতুন গতি ও উদ্দীপনা আনতে বিস্তারিত আলোচনা করা হয়, যা আগামীতে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. ইউসুফ আলী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধান সমন্বয়ক মুফতী রবিউল ইসলাম শামীম, সহ-সাধারণ সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম সমন্বয়ক শেখ মো. ইব্রাহিম, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বাবু মংপ্রু চৌধুরী এবং অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ। সভার সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক নিপু বিকাশ ত্রিপুরা ও দফতর সম্পাদক নিথোয়াই মার্মা।

সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজাউল কবির দীপু ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আল-আমিন সম্রাটসহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

এ সময় খাগড়াছড়ি জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হস্তান্তর করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই অনুমোদন জেলা শাখাকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল করবে।

সভায় বিশেষভাবে উল্লেখ করা হয় যে, শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও খাগড়াছড়ি আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী, জননেতা ওয়াদুদ ভূঁইয়া মহোদয়ের নেতৃত্বে সকল কার্যক্রম পরিচালিত হবে। নেতৃবৃন্দ উল্লেখ করেন, “ওয়াদুদ ভূঁইয়া মহোদয়ের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে শান্তি, উন্নয়ন, সমঅধিকার এবং জাতীয়তাবাদী চেতনা আরও শক্তিশালী হবে।”

পার্বত্য অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের তৃণমূল শক্তিবৃদ্ধি এবং ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে ধানের শীষের পক্ষে জনসম্পৃক্ততা বৃদ্ধি, ভোটকেন্দ্রভিত্তিক আদর্শ কমিটি সক্রিয়করণ এবং গণসংযোগ জোরদার করার কৌশল নির্ধারণ করা হয়।

মুফতী রবিউল ইসলাম শামীম বলেন, “পার্বত্য চট্টগ্রাম বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘাঁটি। এটি সম্ভব হয়েছে জননেতা ওয়াদুদ ভূঁইয়া মহোদয়ের দক্ষ নেতৃত্বের মাধ্যমে। এই অঞ্চলের যে উন্নয়ন আমরা দেখছি, বিশেষ করে খাগড়াছড়িতে, তা তাঁর নেতৃত্বেই সম্ভব হয়েছে। জনাব ওয়াদুদ ভূঁইয়া একজন পরীক্ষিত নেতা নতুন প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই।”

শেখ মো. ইব্রাহিম বলেন, “খাগড়াছড়ি জেলা শাখা বর্তমানে সারাদেশের অন্যতম সক্রিয় ইউনিট, যা কেন্দ্রীয় নীতিমালার নির্দেশনায় আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।”

সভাপতি ইউসুফ আলী যোগ করেন, “আমরা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। পাহাড়ে জাতীয়তাবাদী রাজনীতি সুসংহত করতে একসাথে কাজ চালিয়ে যাব।”

সভাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনার মধ্য দিয়ে সমাপ্ত হয়।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, গুইমারা, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন