গুলশাখালী আইডিয়্যাল মাদ্রাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

fec-image

রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালী আইডিয়্যাল মাদ্রাসা থেকে ইবতেদায়ী বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষকদের প্রণোদনা প্রদান এবং নতুন শিক্ষকদের বরণ, শুকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৯ মে শনিবার সকালে পরিচালনা কমিটির আয়োজনে মাদ্রাসায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো. আবু নাছির, সাবেক চেয়ারম্যান, গুলখালী ইউনিয়ন পরিষদ ও সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গামাটি শাখা এবং মো. শফিকুল ইসলাম, চেয়ারম্যান, গুলখালী ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. ইব্রাহিম খলিল।

সংশ্লিষ্টরা জানান, প্রথমবারের মতো মাদ্রাসা থেকে ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মোট ১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি এবং ৫ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি লাভ করে।

বৃত্তি পরীক্ষায় অভাবনীয় ফলাফলের জন্য শিক্ষকমণ্ডলীকে উৎসাহিত ও প্রণোদনা প্রদান করেন মাদ্রাসার পরিচালক এডভোকেট মো. ইমদাদুল হক ইমাদ।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তির ফলাফলে জানা যায়, লংগদু উপজেলায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মো. আবরার ফাহিম, মো. মুশফিকুর রহমান রাফি, মোহাম্মদ, ইশরাত জাহান মিম, তাসমিয়া আফরোজ জান্নাত, মোছা. রাইসা জাহান। তারা সবাই গুলশাখালী আইডিয়্যাল মাদ্রাসার শিক্ষার্থী।

অপরদিকে একই প্রতিষ্ঠান থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে তারিকুল ইসলাম, সোলায়মান হোসেন, মো. সোলেমান, ফাহিম, তানভির ইসলাম।

জানা গেছে, এবার লংগদু উপজেলার জন্য ইবতেদায়ী বৃত্তির কোটা ছিল ২০টি। এর মধ্যে ট্যালেন্টপুল ৬টি এবং সাধারণ গ্রেডে বৃত্তির কোটা ছিল ১৪টি। উপজেলার ট্যালেন্টপুল বৃত্তির সবগুলোই অর্জন করেছে গুলশাখালী আইডিয়্যাল মাদ্রাসার শিক্ষার্থীরা এবং সাধারণ গ্রেডের বৃত্তি পেয়েছে ৫টি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আইডিয়্যাল মাদ্রাসা, গুলশাখালী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন