চট্টগ্রামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ কর্মসূচী


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন – চট্টগ্রাম বিভাগের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রিসার্চ এন্ড ফার্ম ব্যাসড ক্যাম্পাস, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) , হাটহাজারী, চট্টগ্রাম এ “বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী ” আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ( ২ জুলাই ) বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী ” আয়োজন করা হয়। এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোঃ আহসানুল হক (রোকন) মনিটর, জিয়াউর রহমান ফাউন্ডেশন, কৃষি, চট্টগ্রাম বিভাগ ও পরিচালক, ওয়াল হেলথ ইনিস্টিউট, সিভাসু।
উক্ত অনুষ্ঠানে সিভাসুর শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী এর মাঝে প্রায় ১০০০ চারা ( ফলজ, ঔষধি) বিতরণ করা হয়।

















