জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি নিশ্চিত করল বিএনপি

fec-image

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি নিশ্চিত করল বিএনপি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরিচালনায় গঠিত কমিটির মুখপাত্র এবং দলটির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মাহদী আমিন এ তথ্য জানান।

মাহদী বলেন, আমরা নিশ্চিত করছি যে, তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক (ফেসবুক ও ইনস্টাগ্রামের মাদার কোম্পানি) সম্প্রতি ভেরিফাই করা হয়েছে। ব্লু টিক দেওয়া এই দুটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ছাড়া তার আর কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।

তিনি বলেন, বিএনপির আইসিটি দপ্তর কর্তৃক ৫০টিরও বেশি ফেইক আইডি ও পেজ রিমুভ করা হয়েছে, যেসব হ্যান্ডেল থেকে ডিপফেইক ও এআই-জেনারেটেড ভিডিও পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল। আরও কিছু আইডি ও পেজ অবশিষ্ট আছে; সেগুলো অপসারণের বিষয়ে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলমান রয়েছে। জাইমা রহমানের আইডি দুটি হল— ফেসবুকে https://www.facebook.com/zzrahman25 ও ইনস্টাগ্রামে https://www.instagram.com/zzrahman25।

তিনি বলেন, এটি দুঃখজনক যে, নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অপপ্রচার চলছে। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে। এর প্রেক্ষিতে বিএনপি নির্বাচন কমিশনে ফ্যাক্ট-চেকিং সেল গঠনের দাবি উত্থাপন করেছে। আমরা আহ্বান জানাই, দেশজুড়ে সেই ফ্যাক্ট-চেকিং সেল যেন অতি দ্রুত কার্যকর করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাইমা রহমান, তারেক রহমান, ফেসবুক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন