টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

fec-image

কক্সবাজারের টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোররাতে হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রবাসী করিম উল্লাহর বসতবাড়ির একটি কক্ষ থেকে এসব ইয়াবা উদ্ধারসহ তাহাকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদে হোয়াইক্যং কুতুবদিয়া পাড়ায় অভিযান চালায় পুলিশ। এসময় প্রবাসী করিম উল্লাহর স্ত্রী মোস্তফা খাতুন মুন্নি (৩৩) এর শয়নকক্ষ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে পলাতক অন্যান্য সহযোগীদের সঙ্গে যৌথভাবে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এ ঘটনায় মাদক আইনে টেকনাফ থানায় মামলা রুজু করা হয়েছে। আটক আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন