ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কঠোর নিরাপত্তা দিবে আইনশৃঙ্খলা বাহিনী

fec-image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২৬ উপলক্ষে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ও কাপ্তাই জোনের উদ্যোগে কনফারেন্স রুমে সমন্বয় সভা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিজিবি ওয়াগ্গাছড়া জোনের আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্।

এ সময় তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষ দায়িত্ব পালনে বিজিবি সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।

রনজয়ী ৩৮ বীর এর কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ নাজমুল কাদির শুভ পিএসসি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু উপলক্ষে কাপ্তাই সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি ২৬ ইং তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করা হবে। বডি ক্যামেরা ব্যবহারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সকল ধরনের নির্বাচনী কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করা হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, কাপ্তাই নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী ভূমি কমিশনার নেলি রুদ্র, কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল, ২৩, ৩৫ আনসার ব্যাটালিয়ন পরিচালক, ১০ আর ই ব্যাটালিয়ন প্রতিনিধি, কাপ্তাই, চন্দ্রঘোনা থানা অফিসার ও মিডিয়া কর্মীবৃন্দ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, বিজিবি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন