Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

দুর্ঘটনায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর সদস্য আল-মামুন নিহত

বাইশারী প্রতিনিধি:

রামু উপজেলার গর্জনিয়া ফাঁড়ী পুলিশের কনস্টেবল মো. আল-মামুন (৩২) মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত মামুন বি-বাড়ীয়া জেলার কসবা উপজেলার সিমরাইল এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) কাজী আরিফ উদ্দিন জানান, ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে তিনি সরকারী কাজে কক্সবাজার যান। সেখান থেকে হিমছড়ি পুলিশ ফাঁড়ীতে তার আত্মীয় এক পুলিশ সদস্যের সাথে দেখা করতে যাওয়ার পথে দুপুর ১টা ৩০ মিনিটের সময় কক্সবাজারের কলাতলীস্থ রূপনগর এলাকায় মোটর সাইলকেলের নিয়ন্ত্রন হারিয়ে লাল ব্রীজের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়।

ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজনত তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদস হাসপাতলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৬ সালে কক্সবাজারের রামু থানার আওতাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ীতে কর্মরত ছিলেন। ২৫ সেপ্টেম্বর সোমবার সকালে কক্সবাজার পুলিশ লাইনে জানাযার নামাজ শেষে মামুনের মৃতদেহ তার গ্রামের বাড়ীতে পাঠানো হবে বলে জানান গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর এসআই আহসান হাবিব।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন