নাফনদী থেকে ফের দুটি নৌকাসহ বাংলাদেশি ৯ জেলে অপহরণ

fec-image

বঙ্গোপসাগর ও নাফনদীর মোহনায় মাছ শিকারে যাওয়া শাহপরীরদ্বীপের দুইটি নৌকাসহ ৯ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) সকালে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া মোহনায় মাছ ধরে ফেরার সময় এ ঘটনা ঘটে। ট্রলার দুটি মালিক শাহপরীরদ্বীপ ডাংগর পাড়ার রাশেদ ও মো: ফারুক।

অপহৃত জেলেরা হলেন, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডাঙ্গর পাড়ার বাসিন্দা মনজুর আলম (২৮), মো: আব্দুল্লাহ (২৬), মো: আনোয়ার (২৭), ওমর ফারুক (১৭), জাফর আলম (১৬), কবির আহমেদ (৫৫), মো: রাসেল (২৬), জসিম আহমেদ (১৮) ও মো: ইব্রাহীম(২১)।

স্থানীয় এক জেলে বলেন, শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফনদীর মোহনায় জেলেরা মাছ ধরছিলেন। এসময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে জেলেদের ধাওয়া করে দুটি নৌকাসহ ৯জেলেকে অস্ত্র মুখে জিম্মি করে মিয়ানমারে নিয়ে যায়। তিনি আরও জানান, সাগরে মাছ ধরার সময় অনেক ক্ষেত্রে কোনটি মিয়ানমারের জলসীমা আর কোনটি বাংলাদেশের জলসীমা তা না জেনে জেলেরা অনেক সময় মিয়ানমার জলসীমায় চলে যায়।

শাহপরী দ্বীপ পশ্চিম পাড়া নৌ ঘাটের সভাপতি আব্দুল গফুর বলেন, মাছ শিকার করে ঘাটে ফেরত আসার সময় চারটি নৌকাকে ধাওয়া করে আরকান আর্মি। এরমধ্যে দুটি নৌকা পালিয়ে আসতে সক্ষম হলেও বাকি দুটি নৌকাকে ধরে ফেলে তারা। ওই দুই নৌকায় মধ্যে ৯জেলে ছিল। এ ঘটনায় ট্রলার মালিক ও জেলেরা আতঙ্কের মধ্য রয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি।এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন