নির্ধারিত সময়ের আগেই ব্যালটের জন্য কাগজ সরবরাহ করেছে কেপিএম

fec-image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটের জন্য নির্দিষ্ট সময়ের আগে ৯১৪ মেট্রিক টন কাগজ ইসিকে সরবরাহ করেছে কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম)। যার মধ্যে রঙিন (সবুজ, গোলাপি, এজুরলেইড) ও বাদামি সালফেট রঙের কাগজ রয়েছে।

রোববার (১১ জানুয়ারি) কেপিএম-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, চাহিদাপত্রের বিপরীতে নির্দিষ্ট সময়ের আগেই নির্বাচন কমিশনকে ব্যালট পেপারের জন্য কেপিএম কর্তৃপক্ষ এ কাগজ সরবরাহ করেছে। যা আগামী ১৫ জানুয়ারির মধ্যে সরবরাহ করার কথা থাকলেও ১১ জানুয়ারির মধ্যে পর্যায়ক্রমে এ কাগজ বিএসও-এর কাছে সরবরাহ করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭৮১ টাকা।

তিনি আরও জানান, ২০২৫–২০২৬ অর্থবছরে সাড়ে তিন হাজার মেট্রিক টন কাগজ উৎপাদনের লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। নির্বাচন কমিশন ছাড়াও বিএসও-এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ ১১টি প্রতিষ্ঠানে আরও ১ হাজার ২০০ মেট্রিক টন কাগজ পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কেপিএম, নির্বাচন, ব্যালট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন