নির্বাচন ঘিরে বান্দরবানের থানচিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা

fec-image

বান্দরবানের থানচি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দুর্গম এই উপজেলায় অবস্থিত ১৪টি ভোটকেন্দ্রে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে মাঠে রয়েছে বিজিবির স্ট্রাইকিং পোস্ট, থানা পুলিশ এবং আনসার ব্যাটালিয়ানের যৌথ বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে বান্দরবানের দুর্গম থানচি উপজেলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলার ১৪টি ভোটকেন্দ্রে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

আজ মঙ্গলবার থেকে বিজিবির স্ট্রাইকিং পোস্ট, থানা পুলিশ, আনসার ও ব্যাটালিয়ানের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী মাঠে নেমেছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট, পাশাপাশি চলছে নিয়মিত টহল।

প্রশাসনের দাবি, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

কঠোর এই নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তি প্রকাশ করেছেন ভোটাররা। পাহাড়ি ও বাঙালি ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

প্রশাসন জানিয়েছে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে কঠোর নিরাপত্তার ফলে ভোটারদের মধ্যে আগ্রহ ও আস্থা বেড়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, নির্বাচন, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন