নৌবাহিনী প্রধানের কুতুবদিয়া কন্টিজেন্ট পরিদর্শন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম. নাজমুল হাসান কুতুবদিয়া নৌবাহিনী কন্টিজেন্ট পরিদর্শন করেন বুধবার।
“ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় ১৬টি সংসদীয় আসনের ২৫টি উপজেলায় নৌবাহিনী দায়িত্ব পালন করছে। কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের কুতুবদিয়ায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ-কন্টিজেন্টের সার্বিক কার্যক্রম,নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিন পর্যবেক্ষণ করেন তিনি ।
পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা জামশেদ আলম রানার কার্যালয়ে অসামরিক প্রশাসন,আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন। এসময় বিভাগীয় কমিশনার,রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আঞ্চলিক সমন্বয়ক,পুলিশ সুপার,আনসার কর্মকর্তা, র্যাব অধিনায়ক-১৫, কন্টিজেন্ট কমান্ডার ও নৌবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উটস্থিত ছিলেন বলে স্থানীয় কন্টিজেন্ট সূত্র জানিয়েছে।
নির্বাচন সুষ্ঠ,নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্ত:প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেয়া হয়। পর্যাপ্ত ড্রোন এবং বডিওর্ন ক্যামেরা ব্যবহারের মাধম্যে নিভিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সভায় জানানো হয়।

















