পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৪০

fec-image

পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

পুলিশ জানিয়েছে, ঝোব জেলার দানাসার এলাকায় এই ঘটনা ঘটে। এটি বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া সীমান্তের কাছে অবস্থিত। ধারণা করা হচ্ছে, বাসটির ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বাসটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিল। পথে নষ্ট হয়ে যাওয়া অন্য একটি বাসের যাত্রীদেরও এই বাসে তোলা হয়েছিল।

বর্তমানে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া—এই দুই প্রদেশের উদ্ধারকারী দল যৌথভাবে কাজ করছে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা শাহিদ রিন্দ জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।

এই মর্মান্তিক ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নিহত, পাকিস্তান, সড়ক দুর্ঘটনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন