Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পেকুয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা জালিয়াপাড়া এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত হয়েছে।

বুধবার ভোর ৫টার দিকে ঘটনাস্থল থেকে দুই জলদস্যুর গুলিবিদ্ধ মরদেহ এবং আটটি অস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭ এর টহল দলসহ পেকুয়া থানা পুলিশ।

মরদেহ দুটি পেকুয়া থানার এসআই শিমুল নাথ প্রাথমিক ময়নাতদন্ত শেষে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

এসআই শিমুল নাথ বলেন, ভোর ৫টায় মরদেহ দুইটি র‌্যাবের মাধ্যমে মগনামার জালিয়াপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। তাদের পরিচয় এখনো জানা যায়নি। এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন