বান্দরবানে সাচিংপ্রু জেরীকে সংবর্ধনা জানাতে প্রস্তুতি সম্পন্ন

fec-image

বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরীকে সংবর্ধনা দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। টানা ৩০ বছর পর প্রথম সংবর্ধনা পেতে যাচ্ছেন তিনি।

রবিবার (২২ ফেব্রুয়ারি) শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠ এলাকায় নির্মাণ করা হয়েছে আকর্ষণীয় মঞ্চ। ইতোমধ্যে সেখানে বসানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম এবং অতিথিদের বসার জন্য সুসজ্জিত আসনব্যবস্থা।

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। তাঁর নেতৃত্বে এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগের স্বীকৃতি দিতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা।

আয়োজকরা আশা করছেন, নির্ধারিত সময় অনুযায়ী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হবে এবং এটি বান্দরবানের মানুষের জন্য একটি স্মরণীয় আয়োজন হয়ে থাকবে।

এদিকে অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শহরের বিভিন্ন স্থানে সংসদ সদস্যকে অভিনন্দন জানাতে প্রায় শতাধিক গেইট নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে জেলা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা নিয়েছে। বেলা দুইটা থেকে বিভিন্ন স্থান থেকে সংবর্ধনা দিতে আগমন ঘটবে।

জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রশিদ বলেন, “এটি শুধু একটি সংবর্ধনা নয়, বরং বান্দরবানের উন্নয়ন যাত্রায় সংসদ সদস্য জেরীর অবদানকে সম্মান জানানোর একটি সম্মিলিত প্রয়াস।”

তিনি বলেন, দুপুর দুইটার দিকে তিনি বান্দরবানে প্রবেশ করবেন। এ সংবর্ধনাকে ঘিরে জেলা জুড়ে প্রায় শতাধিক গেইট নির্মাণ করা হয়েছে। এছাড়াও রাজার মাঠে দলের নেতাকর্মী ও বান্দরবানের জনগণ সংবর্ধনা জানাবে। পাশাপাশি বিকাল চারটার মধ্যে অনুষ্ঠান সমাপ্তি ঘটবে।

উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করে বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে চেয়ারম্যান পদে জয় লাভ করেন তিনি। পরে ১৯৯২ থেকে ১৯৯৬ পর্যন্ত টানা চার বছর জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে স্বল্প সময়ের জন্য সংসদ সদস্য নির্বাচিত হন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, সাচিং প্রু জেরী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন