মহালছড়ি সেনা জোনের ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ


খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বিজিতলা মাস্টার পাড়া এলাকায় আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত এ কার্যক্রমের ২৯৮ জন রোগী চিকিৎসা গ্রহণ করেন।
চিকিৎসাসেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকেরা। তারা হলেন ৫ ফিল্ড অ্যাম্বুল্যান্সের গাইনী বিশেষজ্ঞ মেজর তাসমিয়া, মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাস, ৫ফিল্ড অ্যাম্বুল্যান্সের মেডিকেল অফিসার ক্যাপ্টেন তাসমিয়া শাফিক ও ৫ফিল্ড অ্যাম্বুল্যান্সের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আহমেদ আজওয়াদ আবরার।
এ দিন চিকিৎসা ক্যাম্পে আগত রোগীদেরকে চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা,দাঁতের ব্যথাসহ নানান রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং চিকিৎসা সেবার প্রতি আস্থা আরও দৃঢ় হয়েছে। স্থানীয়রা বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

















