Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মহেশখালীর পাহাড় থেকে নারীসহ ৭ মালেশিয়াগামী রোহিঙ্গা আটক

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া পাহাড়ের চিকন জিরি এলাকার পানের বরজ থেকে মালেশিয়াগামী নারীসহ ৭ রোহিঙ্গাকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

মহেশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গাদের আটক পূর্বক থানায় নিয়ে আসা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোহিঙ্গাদের অবৈধপথে মালয়েশিয়া পাঠানোর জন্য পাহাড়ে এনে জমায়েত করছে মানব পাচারকারীরা।

আটককৃত রোহিঙ্গারা বিধি মোতাবেক ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহেশখালীর পাহাড় থেকে নারীসহ ৭ মালেশিয়াগামী রোহিঙ্গা আটক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন