মা‌টিরাঙ্গায় যৌথ বাহিনীর মোবাইল কোর্ট

fec-image

সড়কে শৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর তত্বাবধানে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হ‌য়ে‌ছে ।

শুক্রবার (৫ জুন) উপ‌জেলার মুসলিমপাড়া ও দশ নম্বর এলাকায় মোবাইল কোর্ট প‌রিচালনা করা হয়। এতে মাটিরাঙ্গা সেনা জোনের ওয়ারেন্ট অফিসার রবিউলের নেতৃত্বে সোবা‌হিনী ও পুলিশের ট্রাফিক সার্জেন্ট আব্দুল জব্বার প্রয়োজনীয় ফোর্ম নি‌য়ে মোবাইল কোর্ট প‌রিচালনা ক‌রেন।

এসময় মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র,রেজিস্ট্রেশন, ফিটনেস ও ট্রাফিক আইন প্রতিপালনের বিষয়গুলো তদারকি করা হয়। বিশেষ করে যাত্রীবাহী বাসে অধিক আরোহী নেওয়া এবং অতিরিক্ত গতির অভিযোগে কয়েকটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ট্রাফিক আইন অমান‌্য করায় ৭টি মামলায় জরিমানা আদায় ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুইটি মোটরসাইকেল আটক করা হ‌য়ে‌ছে নি‌শ্চিত ক‌রেছেন ট্রাফিক সার্জেন্ট জব্বার।

সড়‌কে দুর্ঘটনা এড়া‌তে সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানি‌য়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান ব‌লেন, সড়ক দুর্ঘটনা হ‌তে উত্ত‌রনে জনস‌চেতনতার বিকল্প নাই। জনদু‌র্ভোগ রো‌ধ ও সড়‌কে শৃঙ্খলা রক্ষা এবং জনস্বা‌র্থে কাজ কর‌ছে যৌথ বা‌হিনী। যে কোন দ‌ুর্যোগ মোক‌বেলায় আগামীতে এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ব‌লে জানান তি‌নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন