Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মাশরাফি সপরিবারে কাশ্মীর যাবেন

মাশরাফি

ক্রীড়া ডেস্ক:

অনেক দিন থেকে শোনা যাচ্ছিল খবরটা । পরিবারের সবাইকে নিয়ে কাশ্মীর যাবেন বাংলাদেশের ওয়ানডে ও টি২০ অধিনায়ক মাশরাফি। শেষ পর্যন্ত তাই হলো। শুক্রবার সকালে জেট এয়ারওয়েজের ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। সেখান থেকে যাবেন কাশ্মীর।

জানা গেছে, শুধু স্ত্রী এবং দুই সন্তানই নয়, মাশরাফির সঙ্গী তার বাবা-মা, ছোট ভাই, খুব কাছের এক বন্ধু এবং বাসার গৃহকর্মী যাচ্ছেন এই অবকাশকালীন ছুটিতে। কাশ্মীর সফরে পাঁচদিন থাকতে পারেন মাশরাফি বিন মর্তুজা।

চলতি মাসের ১৫ তারিখেই ফেরার কথা রয়েছে তার। সফর শেষ করে এসে ফের ক্রিকেটে মনোযোগ দেবেন তিনি। ২২ এপ্রিল থেকে শুরু হওয়া প্রিমিয়ার লিগে খেলা ইচ্ছা রয়েছে এই টাইগার দলপতির।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন