রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় দেয়াল ধসে শিশুর মৃত্যু

fec-image

রাঙামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ৩নং ইউনিয়নে দেয়াল ধসে মো. জুনাইদ (৪) নামের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর ম্রংদ্রং পাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত শিশুটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ম্রংদ্রং পাড়ার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা জানান, দেওয়াল ধসে আহত হয়ে শিশুটির মৃত্যুর খবর শুনেছি। ইতিমধ্যে শিশুটির দাফনও সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

চন্দ্রঘোনা থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল জানান, শিশুটি তার নানার বাসায় থাকতো। দেওয়াল ধসে শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি, রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন