রামুতে অদম্য নারী পুরস্কার পেলেন রেজিয়া ও অঞ্জনা বড়ুয়া

রামুতে অদম্য নারী পুরস্কার পেলেন স্কুল শিক্ষক রেজিয়া পারভীন ও গৃহিনী অঞ্জনা বড়ুয়া। আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কর্মসূচির এ সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে রামু উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং রামু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বানী চৌধুরী।
রামু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে রামু প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, অদম্য নারী পুরস্কার প্রাপ্ত স্কুল শিক্ষক রেজিয়া পারভীন ও গৃহিনী অঞ্জনা বড়ুয়া সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

















