রামুতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

reaz ul alam pic 15.03

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে ‘এন্টিবায়োটিকযুক্ত খাদ্যকে না বলুন’ এ প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে চৌমুহনীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামু উপজেলা নির্বাহী অফিসার বেগম সেলিনা কাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ, রামু খাদ্য কর্মকর্তা সুজিত বিহারী সেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন মোহাম্মদ ইউসুফ, বণিক সমিতি নেতা আজিজুল হক আজিজ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ভোক্তাদের অধিকার সর্ম্পকে প্রত্যেকে সচেতন হতে হবে। তাই সরকার জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ভোক্তাদের সচেতন করার জন্য ভোক্তা অধিকার কমিটি গঠন করার নিদের্শনা দিয়েছেন। এ অঞ্চলের সাধারণ মানুষ ভোক্তা অধিকার আইন সর্ম্পকে সচেতন নয় বলে তারা প্রতিনিয়ত ঠকছে। অথচ সরকারি বিধি মোতাবেক ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যারা ভোক্তা অধিকার খর্ব করছে তাদেরকে জেল জরিমানা দেয়ার নির্দেশনা রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন