Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

লংগদুতে চাঁদা আদায়ের রশিদসহ দুই চাকমা চাঁদাবাজ আটক

DSC09119 copy

লংগদু প্রতিনিধি:

রাঙামাটির লংগদুতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে শিমুল চাকমা (২২) ও পুলক চাকমা (৩৫) নামের দুই চাকমা চাঁদাবাজকে আটক করেছে। তাদের কাছ থেকে নগদ টাকাসহ চাঁদা আদায়ের রশিদ পাওয়া গেছে।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল দশটার সময় উপজেলার আটারকছড়া ইাউনিয়নের বামেছড়া এলাকায় চাঁদাবাজি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় নিরাপত্তা বাহিনীর একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় শিমুল চাকমা ও পুলক চাকমাকে আটক করা হয়।

আটককৃতদেরকে তল্লাশি করে তাদের কাছ থেকে বিভিন্ন জনের কাছ থেকে আদায়কৃত চাঁদার নগদ ৩হাজার ৫শত ১১টাকা, চাঁদা আদায়ের রশিদ, মোবাইল ১টি, চাঁদা আদায় বাবদ জিম্মি করা অন্যের ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়। লংগদু থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, দু‘জন চাঁদাবাজকে আটকরা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে লংগদু থানায় চাঁদাবাজির মামলা করা হবে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন