সাকিবকে ছাড়িয়ে তাইজুলের অনন্য রেকর্ড


প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে অনবদ্য এক রেকর্ডে নাম লেখালেন স্পিনার তাইজুল ইসলাম। টেস্ট ক্রিকেটে তিনি এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারের মালিক। সাদা পোশাকের ক্যারিয়ারে নিজের ঝুলিতে পুরলেন ২৫০ উইকেট। আর তাতেই ছাড়িয়ে গেলেন দেশের অন্যতম তারকা ক্রিকেটার সাবিক আল হাসানকে।
রবিবার (২৩ নভেম্বর) মিরপুর টেস্টের পঞ্চম দিনে মাঠে নামার আগে তাইজুলের ঝুলিতে ছিল ২৪৯ উইকেট। দিনের ১৪তম ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইনকে লেগ বিফোরের ফাঁদে পেলে ২৫০ উইকেট পূর্ণ বাঁহাতি এই স্পিনার।
পূর্বের দিনই সাকিব আল হাসানকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক বনে গিয়েছিলেন তাইজুল। টাইগার অলরাউন্ডারের তুলনায় ১৯ ইনিংস কম খেলে তাকে পেছনে ফেলেছেন তাইজুল। ৭১ টেস্টে ১২১ ইনিংস বল করে ২৪৬ উইকেট নিয়েছেন সাকিব। ৫৭ টেস্টে ১০২ ইনিংসে ২৫০ উইকেট নিয়েছেন তাইজুল।
















