সেন্টমার্টিনে ৩২ কোটি টাকার কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

fec-image

কক্সবাজারের সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে চোরাচালান করে আনা বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জালসহ ছয়জন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ কোটি ২৫ লক্ষ টাকা।

সোমবার (২২ জুন) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২০ জুন) রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে আটকে যাওয়া বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে নিয়ে আসা ২১ লক্ষ ৫০ হাজার মিটার বিদেশি কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩২ কোটি ২৫ লক্ষ টাকা। একই সাথে বোটটিতে থাকা ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত অবৈধ জাল, চোরাচালানের কাজে ব্যবহৃত বোট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধ ও দেশের মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন