স্থানীয় লবণের ন্যায্য দামের দাবিতে টেকনাফে মানববন্ধন


টেকনাফ উপজেলার লবণ উৎপাদনকারী ও প্রান্তিক চাষা কল্যাণ পরিষদের উদ্যোগে দেশীয় লবণের ন্যায্যমূল্যে দাম নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে টেকনাফ উপজেলা লবণ উৎপাদনকারী ও প্রান্তিক চাষা কল্যাণ পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা লবণ উৎপাদনকারী ও প্রান্তিক চাষা কল্যাণ পরিষদের আহবায়ক শফিক মিয়া। এতে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা লবণ উৎপাদনকারী ও প্রান্তিক চাষা কল্যাণ পরিষদের সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুল আমিন চৌধুরী, লবণ চাষী মৌলভী আব্দুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন হ্নীলা লবণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আনিম, অর্থ সম্পাদক আব্দুল গাফফার সহদাগর সহ লবণ উৎপাদনকারী ও প্রান্তিক চাষারা।
টেকনাফ উপজেলা লবণ উৎপাদনকারী ও প্রান্তিক চাষা কল্যাণ পরিষদের সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুল আমিন চৌধুরী বলেন, লবণ আমদানি করার জন্য সরকার কর্তৃক যে অনুমতি দেওয়া হয়েছে তা অবিলম্বে বাতিল করা হউক। পাশাপাশি চাষাদের স্বার্থে লবণের ন্যায্যমূল্য নির্ধারণ করা হউক।
টেকনাফ উপজেলা লবণ উৎপাদনকারী ও প্রান্তিক চাষা কল্যাণ পরিষদের আহবায়ক শফিক মিয়া বলেন, লবণের ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষারা। এ অবস্থা হলে পরিবার কিভাবে চলবে ও বাচ্চাদের পড়ালেখা কিভাবে করাবে। দিনের পর দিন এ অবস্থা হয়ে থাকলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে। তাছাড়া দেশে পর্যাপ্ত লবণ মওজুদ থাকার পরেও সরকার কর্তৃক লবণ আমদানী করার অনুমতি দেওয়ার কারণে তারা লবণ উৎপাদনে যাচ্ছেনা। এমনকি লবণ উৎপাদন থেকে অনেক চাষারা মুখ ফিরিয়ে নিচ্ছে। আর লবণের দাম গত বছরের চেয়ে অনেক পড়ে গেছে যা বলার বাইরে। সুতরাং চাষাদের স্বার্থে অতি শীর্ঘ্রই লবণের ন্যায্যমূল্য পাওয়ার ব্যবস্থা করতে তিনি মানববন্ধনে সরকারের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবি জানান।
















