অবরোধের সমর্থনে দীঘিনালায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মো. আল আমিন, দীঘিনালা:

নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়নে একতরফা তামাশার তফসিল ঘোষণা করা, দলের সিনিয়র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতার ও রিমান্ডে নিয়ে নির্যাতন করার প্রতিবাদে ফের ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। শনিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। শুক্রবার রাত সাড়ে ৯টায় টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ| এই কর্মসূচির পর পর রাত সাড়ে ১০ টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রদল।

মিছিলটি উপজেলা কলেজ গেইট সংলগ্ন লারমা স্কয়ার থেকে শুরু করে উপজেলা প্রদক্ষিন করে বোয়ালখালী নতুন বাজার গিয়ে সমাবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে, সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রদলের সংগ্রমী সভাপতি মোঃ সোহরাব হোসেন, এতে বক্তব্য রাখেন, ছাত্রদলের সাধারন সম্পাদক মনির আহম্মদ মনির, সহ-সভাপতি ওসমান গণি প্রমুখ। এই সময় উপজেলা ছাত্রদলের সভাপতি সকলকে ৭২ ঘন্টা অবরোধ শান্তিপূর্ণ ভাবে পালনে আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন, কলেজ শাখার সভাপতি কাজী রানা, সাধারন সম্পাদক আবুল কাশেম, সাংগঠনি সঃ মন্জুর আলম মন্জু, আনোয়ার, শাহ-আলম, মিজানুর, হালিম, আলমগীর, নাজমুল প্রমুখ। উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এরপর আরো ২৩ ঘণ্টার অবরোধ বাড়িয়ে শুক্রবার সকাল ৫টা পর্যন্ত করা হয়।

অন্যদিকে এই প্রতিবেদক বিক্ষোভ মিছিলের খরব সংগ্রহ করে তার নিজ বাড়ি যাওয়ার পথে জেলার প্রধান সড়ক জামতলী বাজার নামক স্থানে রাস্তায় টায়ার জ্বালানো দেখে, খোজ নিয়ে জানা যায়, অবরোধের সমর্থনে রাস্তায় টায়ার জ্বালানো হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন