ঈদগাঁওয়ে অপহৃত স্কুল ছাত্রসহ তিনজন মুক্তিপণে ফিরেছে


কক্সবাজারের ঈদগাঁও -ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে সোমবার (১৬ জুন) সকাল সাতটার দিকে ডাকাতির ঘটনায় স্কুল ছাত্রসহ অপহৃত তিনজন একই দিন রাত নয়টার দিকে মুক্তিপনে ফিরে এসেছে।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালার ইউপির আশ্রয়ন প্রকল্প ও ফিলিং স্টেশন সংলগ্ন পূর্বের পাহাড়ি বন এলাকায় মুক্তি পনের ঢাকা বুঝে নিয়ে অপহৃত তিনজনকে অস্ত্রধারী ডাকাত দল ছেড়ে দেয় বলে নিশ্চিত করেছেন এলাকার জামায়াত নেতা বনি আমিন ।
অপহৃত স্কুল ছাত্র আমির সুলতানের পিতা মো: আলমের সাথে কথা হলে তিনি মুক্তিপণের বিনিময়ে তিনজন ফিরে আসার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদল তিনজনের জন্য এক লক্ষ আশি হাজার টাকা মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দিয়েছে। বর্তমানে অপহৃতরা স্বস্ব পরিবারে পৌঁছেছেন।
মুক্তিপণে ফিরে আসা ভিকটিমরা হল রামু উপজেলার গুইন্না পাড়ার শাহজাহানের ছেলে মো. শাহেদ(১৮) ও একই ওয়ার্ডের ফাতেমার ঘোনা চর পাড়ার মো. আলমের পুত্র স্কুল ছাত্র আমির সোলতান(১৪) ও আরিফুল ইসলাম কুদ্দুস প্রকাশ কুদ্দুস বস্তি (৪২)।

















