ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে

ঈদগাঁওয়ে বিক্ষোভ মিছিল

fec-image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে কক্সবাজারের ঈদগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রজনতা। শুক্রবার জুমা শেষে ঈদগাঁও বাজার শাপলা চত্বর থেকে উপজেলা জামায়াত ইসলামী, সর্বদলীয় ছাত্র সমাজ ও ছাত্রজনতার পৃথক ব্যানারে শতশত বিক্ষুব্ধ জনতা মিছিল করে খুনীদের গ্রেফতার দাবিতে স্লোগান দেন।

মিছিল শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াত সেক্রেটারি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, সাবেক জেলা শিবির নেতা লায়েক ইবনে ফাজেল,জুলাই যোদ্ধা এডভোকেট এসকে ফারুকী, এনসিপি নেতা মো. তারেক, আবদুর রহীম চৌধুরী, মো. আদেল, শিবির নেতা আবদুল্লাহ প্রমুখ।

এদিকে আগের দিন বৃহস্পতিবার রাতে শহীদ ওসমান হাদির মৃত্যুর সংবাদ প্রচার হলে গভীর রাতে কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রজনতা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন