ঈদগাঁও ডাকাতি ও অপহরণ চক্র ধরতে পাহাড়ে পুলিশের অভিযান


দুর্গম পাহাড়ি বন এলাকায় অব্যাহত ডাকাতি ও অপহরণ চক্র নির্মুলে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজারের ঈদগাঁও ও রামু থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেছে।
রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮ টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশগ্রহণকারী থানা পুলিশের অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসানের নেতৃত্বে ঈদগাঁও ও রমু থানার যৌথ পুলিশ দল ঈদগাঁও-ঈদগড় সড়কের ঈদগাঁও,রামু ও নাইক্ষ্যংছড়ি থানাধীন পাহাড়ি দুর্গম এলাকায় আধুনিক ড্রোন প্রযুক্তি ও জিপিএস ব্যবহার করে সন্দেহভাজন অবস্থানগুলো নজরদারি করা হয়। সাম্প্রতিক সময়ে ঈদগাঁও-ঈদগড় সড়কে অব্যাহত ডাকাতি ও অপহরণে ব্যবহৃত সম্ভাব্য পাহাড়ি দূর্গম বন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ড্রোন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্গম পাহাড়ের ভেতরে অপরাধীদের অবস্থানের স্থান শনাক্তের চেষ্টা করা হয়। যা অভিযানে নতুন মাত্রা যোগ করেছে। ডাকাত ও অপহরণ চক্র নির্মূলে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ভবিষ্যতে নিত্যনতুন কৌশল ও প্রযুক্তির সমন্বয়ে নিয়মিত ও আকস্মিক অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন ঈদগাঁও থানার ওসি এ টি এম সিফাতুল মাজদার। জেলা ও থানা পুলিশের সদস্যবৃন্দ, ঈদগাঁও চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবদুল হাকিমসহ এলাকার সাধারণ লোকজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

















