ঈদগাঁও নলকূপের গর্তে প্রাণ গেল শিশুর

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ নাইক্যংদিয়ায় সোমবার (২৫ আগস্ট) বেলা ১২ টার দিকে নলকূপের গর্তে পড়ে মাজেদুল ইসলাম মাহিন নামের ৩ বছর বয়সী এক শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশু উক্ত এলাকার সৌদি প্রবাসী আবু শামার সন্তান ।

স্থানীয়রা জানান, গত ২ দিন আগে বসত ভিটায় নলকূপ স্থাপনের কাজ শেষ হলেও কাজে ব্যবহারের জন্য খননকৃত গর্তটি ভরাট অথবা তার চতুর্পাশে সতর্কতা মূলক কোনো ব্যবস্থা নেয়নি। যার দরুন গভীর এ গর্তে অব্যাহত বৃষ্টির পানি জমে। শিশু মাজেদ পরিবারের সদস্যদের অগোচরে গর্তে পড়ে গেলে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে। ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আছরের নামাজের পর লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার, মৃত্যু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন