Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

উখিয়ার ছন বাজারে আগুনে পুড়ল ১২ লাখ টাকার ছন

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

উখিয়ার মরিচ্যা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষতির পরিমান আনুমানিক ১২ লক্ষ টাকা।

হলদিয়া পালং ইউনিয়নের এই ব্যস্ততম মরিচ্যা বাজারের ছন বাজারে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উখিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা জহির বলেন, উখিয়ার মরিচ্যা বাজারের ছনের আড়ৎ-এ আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি টিমের ৩০জন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়দের কাছ থেকে আগুন লাগার কারণ জানতে চাইলে পথচারীরা যাওয়ার সময় সিগারেট খেয়ে ছনের আড়তে ছুঁড়ে ফেলায় সিগারেট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান।

এদিকে ছনের আড়ৎ এর মালিক মোস্তাক সওদাগর জানান, তার ব্যবসার সবকিছুই অগ্নিকাণ্ডে ক্ষতি হয়ে গেছে। এতে ক্ষতির পরিমান আনুমানিক ১২ লক্ষ টাকা হতে পারে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড, উখিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন