কক্সবাজারে আমজাদ হত্যা মামলার মূল হোতা গ্রেফতার


কক্সবাজারের চৌফলদণ্ডীতে চাঞ্চল্যকর জামায়ত নেতা আমজাদ হোসাইন হত্যা মামলার ৩ নং আসামী সৈয়দ নুর (৫৫) কে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকার এক বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আসামী একই এলাকার মফজল আহমদের ছেলে। তার ছেলে রায়েফ আনান রাফি এ হত্যা মামলার প্রধান আসামি।
স্থানীয়রা জানান, মূলত এ ছৈয়দ নূরই অত্র এলাকার যাবতীয় অপরাধের নিয়ন্ত্রক।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াছ খাঁন তার নেতৃত্বে পরিচালিত অভিযানে চাঞ্চল্যকর এ হত্যা মামলার উক্ত আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
ইতিপূর্বে ঘটনার দিন রাতে জনতা মামলার ১৪নং আসামী স্থানীয় ইউপি সদস্য এহছানুল হক (৫০) কেও আটক করে পুলিশে সোপর্দ করেছিল।
উল্লেখ্য, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নতুন মহাল বাজার এলাকায় গ্রেফতার ছৈয়দ নুরের ছেলে রায়েফ আনান রাফি (২৪), তার বাহিনীর আবছার কামাল (৩৬) ও মো. মোফাচ্ছল (৪৫) এর নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা উপূর্যপুরী ছুরিকাঘাতে নির্মমভাবে খুন করে একই এলাকার নুরুল কবিরের ছেলে হাফেজ আমজাদ হোসাইনকে।। পরে নিহতের ভাই এরফানুল হক বাদী হয়ে চাঞ্চল্যকর এ খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

















