কাপ্তাইকে মৌজা বাস্তবায়ন ও উন্নয়ন রোল মডেল করা হবে : দীপেন তালুকদার


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে কাপ্তাইয়ে বিএনপির নতুন সদস্য ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা রয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল ৪টা কাপ্তাই বিএফআইডিসি ক্লাব মাঠে পার্বত্য জেলাকে রাঙামাটি জেলায় বিএনপির নতুন সদস্য ও নবায়ন কার্যক্রম সফল ও গতিশীল করার লক্ষ্যে ৪নং কাপ্তাই ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউসুফ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু।
এসময় তিনি বলেন, বৈষম্যহীন উন্নয়নের মাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য একটি মডেল হিসেবে তৈরি করতে চাই। কাপ্তাইকে মৌজা হিসাবে গুরুত্বপূর্ণ ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। আ’লীগ উন্নয়ন না করে পকেটের উন্নয়ন করেছে। আমার আগামী নির্বাচনে দেশনায়ক তারেক জিয়াকে রাঙামাটি ২৯৯নং সংসদীয় আসন বিজয়ী হয়ে উপহার দিব।
রাঙামাটি জেলাকে মডেল জেলায় রূপান্তরিত করা হবে। তিনি সকল নেতাকর্মীকে একযোগে কাজ করার আহবান জানান। এ সময় আরো বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ,যুগ্ম সম্পাদক ও সদস্য সংগ্রহ টিম লিডার আলি বাবর, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম,
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সায়েরা চন্দ্রা চাকমা, কাপ্তাই উপজেলার বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ রতন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একরাম হোসেন বেলাল,
জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক পারুল আক্তার, বিদ্যুৎ শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ বেলাল, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, কৃষক দলের সভাপতি ইকবাল হাসান মাসুদ, তাঁতী দলের সাধারণ সম্পাদক তরিকউল্লাহ,
ইউনিয়ন কৃষক দলের সভাপতি নূর জামাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক সেকান্দার আলি রাসেল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা সালাউদ্দিন রুবেলসহ উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।

















