১৬টি জলকপাট আড়াই ফুট করে ছেড়ে দিলো কর্তৃপক্ষ

কাপ্তাইয়ে পানি বিপদ সীমার ওপরে

fec-image

পাহাড়ি ঢল ও উজান থেকে পানি আসায় কাপ্তাই হ্রদের পানি হু-হু করে বাড়ছে। ফলে কাপ্তাই হ্দের পানি বিপদ সীমার ওপরে উঠায় বিউবো কর্তৃপক্ষ তৃতীয় দফায় স্পিলওয়ের ১৬টি জলকপাট আড়াই ফুট করে ছেড়ে দিয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর দেড়টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, গত দুই দিন আগে প্রথমে ১৬টি জলকপাট ৬ ইঞ্জি পরের দিন, মঙ্গলবার রাতে ১৮ইঞ্জি করে ছাড়া হয়।

পানি বিপদ সীমার ওপরে উঠায় বর্তমানে স্পিলওয়ের ১৬টি জলকপাট আড়াই ফুট করে ছেড়ে দেয়া হয়েছে। এতে করে প্রতি সেকেন্ডে ৪৯হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

তিনি আরোও জানান, ১০৮.৭৬ ফুট মীনস সি লেভেল (এমএসএল)। হ্রদে পানির ধারণ ক্ষমতা সর্বোচ্চ ১০৯ ফুট এমএসএল।

এদিকে, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে উপজেলাগুলোর পাশাপাশি রাঙামাটি শহরের হ্রদ তীরবর্তী বেশ কিছু এলাকার ঘরবাড়িগুলোতে পানি প্রবেশ করেছে। এতে করে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন