কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে অজ্ঞাত মহিলার মৃত্যু

fec-image

বন্যহাতির আক্রমণে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের উপর রামপাহাড়স্থ এক মহিলা পাগলকে পিষ্ট করে মেরে ফেলেছে। সোমবার রাত সাড়ে নয়টায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ওপর পঞ্চাশোর্ধ এক অজ্ঞতনামা ভবঘুর মহিলা পাগলকে হাতি আক্রমণ করে মেরে ফেলেছে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. ওমর ফারুক স্বাধীন জানান, রাম পাহাড়ের টহল দল খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং সেখানে একটি বন্যহাতি সড়কের ওপর অজ্ঞাত এক মহিলাকে আক্রমণ করে মেরে ফেলে।

বিষয়টি কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে রেঞ্জ কর্মকর্তা জানান। ঘটনাস্থলে কাপ্তাই থানা পুলিশ আসে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন