জলকপাট সাড়ে ৩ ফুট খুলে

কাপ্তাই বাঁধে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৬৮ হাজার কিউসেক পানি

fec-image

টানা বৃষ্টি অব্যাহত থাকায় এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে মুহূর্তের মধ্যে পানির চাপ বাড়ছে।

উজান এলাকায় বন্যা নিয়ন্ত্রণ এবং বাঁধের ঝুঁকি এড়াতে বৃহস্পতিবার (৭ আগষ্ট) সন্ধ্যা ৬টা থেকে জলকপাট সাড়ে তিন ফুট খুলে দিয়ে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।

এমন তথ্য নিশ্চিত করেছেন, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, অব্যাহত বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করছে। যে কারণে সেকেন্ডে এইবার ৫৮ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। বর্তমানে হ্রদে পানি রয়েছে ১০৮.৭৯ ফুট মিনস সি লেভেল। তবে ভাটি অঞ্চলের মানুষের আতংকিত না হবার জন্য পরামর্শ দিয়েছেন তিনি।

এর আগে সোমবার (৪ আগষ্ট) দিনগত রাত ১২টা ৫ মিনিটে জরুরী ভিত্তিতে ১৬ জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দিয়ে সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি এবং ৫ আগষ্ট দিনগত রাত ১১টা থেকে ১৬ জলকপাট দেড় ফুট খুলে দিয়ে সেকেন্ডে ৩০ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছিলো।

এরপর ৬ আগষ্ট সকাল থেকে জলকপাট আড়াই ফুট খুলে দিয়ে সেকেন্ডে ৪৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছিলো।

বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা বলেন, হ্রদে পানি বাড়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটই সচল রয়েছে।

তার মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৭ মেগাওয়াট, ৪ ও ৫ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

পানি বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন